হিযবুত তাহরীরের ৯ সদস্য তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের নয় সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাড্ডা থানা পুলিশ তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম তোফায়েল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত রোববার রাত ১০টার দিকে বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করে। এ সময় বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক মো. রাকিব, উত্তরার প্রিমিয়ার স্কুলের শিক্ষক মাহাবুব আলম, দক্ষিণখানের ইন্টারন্যাশনাল লারনার স্কুলের শিক্ষক নূর ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুজ্জামান, আবদুল্লাহ আল মাসুদ, নাসিরউদ্দীন আবু তারেক, ইমতিয়াজ সেলিম, আমানুর রশীদ ও নাজমুল হোসেন সরকার।