হিযবুত সংশ্লিষ্টতার অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চিকিৎসক গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে কর্মরত আছেন। গতকাল সোমবার গভীর রাতে উত্তরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাবের দাবি, গোলাম হায়দার হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ও সংগঠনটির নেতা মাওলানা মামুনুর রশীদের ঘনিষ্ঠ সহযোগী।র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো অনলাইনকে জানান, র্যাব-১-এর একটি দল গতকাল রাত দেড়টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক সার্জন গোলাম হায়দারকে গ্রেপ্তার করে। তাঁর বাসা থেকে হিযবুত তাহরীরের বিপুল সংখ্যক লিফলেট, পোস্টার ও বই উদ্ধার করা হয়েছে।