হিরামন স্পোর্টিং ক্লাব জানাইয়া চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনাথে গত ২৫ এপ্রিল চতুর্থ সূর্যকিরণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে পুষ্প সৌরভ স্পোর্টিং ক্লাব বিশ্বনাথেরগাঁওকে ১১-১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিরামন স্পোর্টিং ক্লাব জানাইয়া। খেলায় উভয় দলেই দেশি-বিদেশি তথা জাতীয় দলের খেলোয়াড়েরা অংশ নিয়েছিলেন। খেলা শেষে পুরষ্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ইলিয়াস আলী।