হিরু চকলেট কোম্পানির মালিককে তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন চকলেট তৈরি ও বাজারজাত করার অভিযোগে রাজধানীর হাজারীবাগের ৪৮/এ ভাগলপুর লেনে অবস্থিত হিরু চকলেট অ্যান্ড ক্যান্ডি কোম্পানির মালিক আশরাফুল করিম ওরফে মিজানকে আজ সোমবার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ক্যাটবেরি ডেইরি নকল করে টিপটপ ও কিপক্যাট নামে বাজারজাত করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পণ্য তৈরিতে ল্যাব ও রসায়নবিদ না থাকার অভিযোগ আনা হয়।র‌্যাব-২, দাঙ্গা পুলিশ ও বিএসটিআইয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন।