হিরোশিমার স্মরণসভায় হাজারো মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, ধীরে ধীরে পরমাণুমুক্ত হওয়ার লক্ষ্যে দেশকে অবশ্যই আণবিক শক্তির ওপর নির্ভরতা কমাতে হবে। আজ শনিবার হিরোশিমায় মার্কিন বোমা হামলার ৬৬তম বার্ষিকীতে পিস পার্কে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।হিরোশিমার একজন সরকারি কর্মকর্তা জানান, প্রায় ৫০ হাজার লোক স্মরণসভায় যোগ দিয়েছে। ১৯৪৫ সালে মার্কিন বোমা হামলায় নিহতদের স্মরণে ওই সভা হয়। ওই বোমা হামলায় আনুমানিক এক লাখ ৪০ হাজার লোক নিহত হয়। এর তিন দিন পর নাগাসাকিতে মার্কিনদের অন্য একটি বোমা হামলায় ৭০ হাজারেরও বেশি লোক নিহত হয়। স্মরণসভায় যুক্তরাষ্ট্রসহ ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাসস।