হিলারি উদ্বেগ প্রকাশ করেননি: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি বলে দাবি করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ সহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, ‘ওয়াশিংটনে আমার সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি।’সম্প্রতি শেষ হওয়া পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত ও যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।অন্যদিকে বিনিয়োগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে খুব শিগগিরই কুয়েতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।হিলারি উদ্বেগ প্রকাশ করেননিওয়াশিংটন সফরের সময় তাঁর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওই বৈঠকে হিলারি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন কি না, প্রশ্ন করা হলে দীপু মনি বলেন, তিনি এ ব্যাপারে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। হিলারি ক্লিনটন আশা প্রকাশ করেছেন, গ্রামীণ ব্যাংক অতীতের মতো ভবিষ্যতেও দক্ষতা এবং সুনাম অক্ষুণ্ন রেখেই কাজ করতে পারবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে হিলারিকে জানানো হয়েছে, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এ ব্যাংকের কাজ যাতে সুষ্ঠুভাবে চলে, ব্যাংকের ঋণগ্রহীতাদের যাতে কোনো সমস্যা না হয় এবং তাদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সরকার অঙ্গীকারাবদ্ধ রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশ সফর করবেন কি না, জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, আগামী বছর কিংবা নিকটবর্তী কোনো সময়ে তিনি বাংলাদেশে আসবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।দীপু মনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছি।’ হিলারি ক্লিনটন জানান, এ বিষয়টি সে দেশের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর পরও তাঁকে বাংলাদেশে ফেরতের ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।বিশ্বব্যাংকের সিদ্ধান্তে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নিদীপু মনি বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণসহায়তা স্থগিত করলেও তাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি। এ মন্তব্যের মাধ্যমে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ এনেছে, তা প্রত্যাখ্যান করলেন দীপু মনি।বিশ্বব্যাংক যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ এনে ঋণসহায়তা স্থগিত করেছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতির এ অভিযোগের সুরাহা না হলে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু নির্মাণে ব্যাংক অর্থায়ন বন্ধ রাখবে।পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছি কি না কিংবা এর ফলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে এমনটা হওয়ার কোনো কারণ দেখি না।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত এ প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া শেষ হয়নি। পাঁচটি প্যাকেজের মধ্যে মাত্র একটির প্রাক-যোগ্যতা দরপত্র সম্পন্ন হয়েছে। সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ দেখছি না।’দীপু মনি বলেন, ‘এ ধরনের প্রকল্পে অনেকে কাজ পেতে চান। যদি কেউ এ প্রকল্পে কাজের তালিকা থেকে বাদ পড়ে, তাহলে প্রশ্ন তুলতে পারে। আর কেউ প্রশ্ন তুললেই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণ নেই।’বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিলম্বিত হওয়ার বিষয়টি উল্লেখ করে দীপু মনি বলেন, ‘বিশ্বব্যাংকের কাজের কিছু প্রক্রিয়া রয়েছে। কোনো বিষয়ে বিশ্বব্যাংক চাইলে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে তাদের তথ্য উপাত্ত সরবরাহ করা হবে। ফলে এ সেতু নির্মাণে কোনো সমস্যা থাকার কথা নয়।’তবে দীপু মনি স্বীকার করেন পদ্মা সেতুর কাজ কিছু সময়ের জন্য আটকে গেছে। কাজের প্রক্রিয়ার কারণে পদ্মা সেতুতে অর্থায়নে সময় লাগতে পারে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। এ সময় বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা যত দ্রুত সম্ভব পদ্মা সেতুর কাজটি শুরু করার আশ্বাস দিয়েছেন।