হিলারি ক্লিনটন পাকিস্তানে পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নয় বছরের আফগানযুদ্ধের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে তাঁর দক্ষিণ এশিয়া সফরের শুরুতে আজ রোববার পাকিস্তানে পৌঁছেছেন।ক্লিনটন আজ ইসলামাবাদে অবতরণ করে আফগানযুদ্ধে জয়ী হওয়ার জন্য আফগানিস্তান ও পাকিস্তানের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। এ ছাড়াও তিনি পাকিস্তানের জন্য মার্কিন উন্নয়ন সাহায্য বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেবেন। বর্তমানে পাকিস্তানিদের মধ্যে মার্কিনবিরোধী মনোভাব খুবই বেশি।ক্লিনটন আজ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আগামীকাল সেনা ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি কাবুলে আফগানিস্তানের ওপর এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের দুই দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাজারের কাছে আত্মঘাতী বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের হামলায় আরও ১১ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি আজ এ তথ্য জানায়।