হিলারি-মমতার আলোচনায় আসতে পারে তিস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া ভারতে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে। টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবরে এ ব্যাপারে আভাস দেওয়া হয়।আজ সকালে মেয়েদের কলকাতায় লা মার্টিনিয়ের স্কুলে এক অনুষ্ঠানে হিলারি বলেন, ‘ভবিষ্যত্ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী ভাবছেন, আমি তা জানতে চাই। আমার বিশ্বাস ভারত যেকোনো ক্ষেত্রে যে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’বাংলাদেশ সফর শেষে হিলারি গতকাল রোববার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান। তাঁর সফর উপলক্ষে কলকাতায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।