হিলারিকে ইলিয়াস কন্যার চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর মেয়ে সাইয়ানা নাওয়াল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে একটি চিঠি দিয়েছে।আজ শনিবার রাতে ঢাকা সফররত হিলারি ক্লিনটন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে গেলে সে সময় চিঠিটি হিলারি হাতে দেয় সাইয়ানা।চিঠিতে কি লেখা রয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তবে চিঠিতে সাইয়ানা বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় তার মনোকষ্ট তুলে ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে। হিলারির সঙ্গে দেখা করে নিজের হাতে লেখা চিঠিটি দেওয়ার জন্য সন্ধ্যা থেকেই খালেদা জিয়ার বাসায় অপেক্ষা করছিল সাইয়ানা নাওয়াল।