হিলারির আগে আসছেন ব্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকা আসছেন। ওই দিনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে ওই দিন সকালে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন ও ব্লেক।ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।এদিকে হিলারির সফরের প্রস্তুতি নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেন। ওই বৈঠকে তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) নিয়ে তাঁর দেশের আগ্রহের বিষয়টি জানিয়েছেন।