হিলারির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিষ্কার বাংলা উচ্চারণে ‘শুভ নববর্ষ!’ বলে সারা বিশ্বের বাঙালি সম্প্রদায়কে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওয়াশিংটনে এক বক্তব্যে হিলারি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, নববর্ষের এ উৎসব আবহমান বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাসকে সম্মান প্রদর্শনের একটি বড় সুযোগ বলে তিনি মনে করেন। তাঁর বিশ্বাস, বাঙালি বিজ্ঞানী, রাজনীতিবিদ ও উদ্যোক্তারা মার্কিন সংস্কৃতির ওপর অনেক ইতিবাচক প্রভাব ফেলেছেন। পিটিআই