হিলারির সঙ্গে কথা বলতে ওয়াশিংটন যাচ্ছেন ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূস আগামী ৮ মার্চ ওয়াশিংটন যাচ্ছেন। গ্রামীণ ব্যাংক সংকট নিয়ে সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করবেন।মোহাম্মদ ইউনূসকে তাঁর নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে গতকাল বুধবার সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে মার্কিন সরকারের এক মুখপাত্র বলেন, ‘আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আগামী ৮ মার্চ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন হিলারি ক্লিনটন।’খবর ইউএনবির।