হিলারির সফরে অংশীদারি চুক্তি সই হবে: মজিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারি চুক্তি সই হবে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড গতিশীল রাখতে খুব দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া উচিত।আজ বৃহস্পতিবার আমেরিকান ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ড্যান ডব্লিউ মজিনা এ মন্তব্য করেন।মার্কিন রাষ্ট্রদূত মজিনা আরও বলেছেন, বাংলাদেশে ইতিবাচক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে সব রাজনৈতিক দলের অংশ নেওয়াটা জরুরি। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।