হিলি ও চালতাপুর স্থলবন্দর ২০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর আজ মঙ্গলবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে।ফলে এ দুই স্থলবন্দর দিয়ে ১৬ থেকে ২০ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২১ নভেম্বর যথারীতি কার্যক্রম শুরু হবে।বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে অ্যাসোসিয়েশনের প্রেসিডিয়াম সদস্য মো. আজিজুর রহমান জানিয়েছেন।চালতাপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধি খন্দকার আতিক সেলিম জানান, ছুটির কারণে বিভিন্ন সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্ট সরবরাহ করা যাবে না। তা ছাড়া সিলেটের পাথর কেয়ারি শ্রমিক ও ইটশ্রমিকেরাও ছুটিতে থাকবেন বলে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখতে হচ্ছে।