হিলি সীমান্তে ৫ মাদক পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে পাঁচ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) তাদের আটক করে।বিডিআর জানায়, একদল মাদক পাচারকারী ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে আনছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে হিলি বিওপি ক্যাম্পের বিডিআর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় গোলাম মোস্তফা (৩০), আনিছুর রহমান (২৫), দিপ্তি শেখ (২৫), শামীম আহমেদ (২৪) ও দুলাল ফকিরকে (৩৫) আটক করা হয়। তাঁদের কাছ থেকে ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ৫৬১টি বোতল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা। পরে তাঁদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।বিডিআরের পক্ষে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য কমপক্ষে তিন লাখ।