হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। এ কারণে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক দেশে আসেনি। বাংলাদেশ থেকেও কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি। ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. জামিল হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করেনি। তাই বন্দরে পণ্য খালাস ও বোঝাই হয়নি। হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আওলাদ হোসেন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।