হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা হরতালের কারণে আজ রোববার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বেলা একটা থেকে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হয়।তবে সকাল থেকে বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ চেকপোস্টের মাধ্যমে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। এর ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়। এ ছাড়া সকাল থেকে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল এবং দুপুরের পর দোকানপাট খোলা হয়। হিলি রেলস্টেশনের ওপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী ও নীলফামারী রুটে চলাচলকারী আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তবে হিলি থেকে কোনো রুটে বাস চলাচল করতে দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।