হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মহান ২১ ফেব্রুয়ারি এবং ভারতের কয়েকটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের কারণে গতকাল বুধবার থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে।ভারত অংশের হিলির কাস্টমস এক্সপোর্টার অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক কুমার মণ্ডল এ বিষয়ে প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল থেকে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় ভারতের ১১টি শ্রমিক সংগঠন। এ কারণে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।বাংলাদেশ অংশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন বলেন, আজ মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হবে।