প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যায় সারণির মৌল হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ২। হিলিয়াম হচ্ছে প্রথম নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। হিলিয়ামের আণবিক ভর ৪.০০২৬০২। হাইড্রোজেনের পরে হিলিয়াম মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে, ২৪ শতাংশ পাওয়া যায়। ১৮৬৮ সালে নরম্যান লকইয়ার প্রথম হিলিয়াম শনাক্ত করেন। পৃথিবীর বায়ুমণ্ডলে সামান্য পরিমাণে ০.০০০৫২ শতাংশ হিলিয়াম পাওয়া যায়। হিলিয়ামের আটটি আইসোটোপ পাওয়া যায়। যাদের মধ্যে হিলিয়াম-৩ ও হিলিয়াম-৪ সবচেয়ে স্থির। প্রতিবছর কৃত্রিমভাবে ৩২ মিলিয়ন হিলিয়াম প্রস্তুত করা হয়। এমআরআই স্ক্যানার শীতল করার জন্য হিলিয়াম সবচেয়ে বেশি ব্যবহূত হয়। হাইড্রোজেনের উচ্চ দাহ্যতা ধর্মের দরুন এর পরিবর্তে হিলিয়াম বেলুনে ব্যবহার করা হয়।