হীরক জয়ন্তীতে বৃক্ষরোপণ
যুক্তরাজ্যের রানি এলিজাবেথ গত শুক্রবার নিজ বাড়িতে একটি ওক গাছ রোপণ করেছেন। সিংহাসনে আরোহণের ষাট বছর পূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজ বাড়ি সানড্রিংহামে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ গাছ রোপণ করেন।বৃক্ষরোপণ অনুষ্ঠানে রানির সঙ্গে ছিলেন ব্রিটিশ রাজকন্যা অ্যান।সমবেত জনতার উদ্দেশে অ্যানে বলেন, বৃক্ষরোপণ রাজকীয় অনুষ্ঠান পালনের অন্যতম প্রধান উপাদান। ডিউক অব এডিনবরায় অভিষেক অনুষ্ঠানে এই রাজ্যের করোনেশন এভিনিউয়ে একটি গাছ লাগানো হয়েছিল। দুঃখের বিষয় সেই গাছটি এখন আর নেই। রাজকুমারী বৃক্ষপরিবেষ্টিত পরিবেশে তাঁর বেড়ে ওঠার গল্প বলেন উপস্থিত সবাইকে।
রাজকুমারী মনে করেন, কোনো বিশেষ উপলক্ষে লাগানো গাছ মানুষের স্মৃতিতে অমলিন থাকে। রানির হীরক জয়ন্তীতে লাগানো এই ওক গাছের স্মৃতি সবার হূদয়ে সারা জীবন থাকবে বলে তিনি আশা করেন। বৃক্ষরোপণ কর্মসূচির এই প্রকল্পের মাধ্যমে ফেব্রুয়ারি মাসেই লাখ লাখ গাছ রোপণ করা হবে বলে তিনি আশা করছেন। রয়টার্স।