হুঁশিয়ারি না মেনে রকেট ছুড়ল উ. কোরিয়া
আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারি থোড়াই কেয়ার করে গত মঙ্গলবার রকেট ছুড়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ জাপান। অন্যদিকে এ ঘটনার পরপরই সরকারের শীর্ষ উপদেষ্টাদের একটি জরুরি বৈঠক ডেকেছে দক্ষিণ কোরিয়া। আজ বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিবেশীরা বলেছে, এটি আসলে রকেট ছোড়ার ছদ্মাবরণে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাওয়া।গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা ৪৯ মিনিটে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে মহাকাশের উদ্দেশে রকেটটি ছোড়া হয়। এটি সফলভাবে নির্দিষ্ট গতিপথ পেরিয়ে কাঙ্ক্ষিত স্থানে গিয়ে পড়ে। উত্তর কোরিয়া অবশ্য রকেট ছোড়ার কথা অস্বীকার করে দাবি করেছে, তারা একটি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করেছে। তারা বলেছে, কাওয়াংমিইংসং-৩ কৃত্রিম উপগ্রহের দ্বিতীয় সংস্করণ এটি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে রকেটটি ছুড়ল উত্তর কোরিয়া।