হুইটনির অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীত তারকা হুইটনি হিউস্টনের মরদেহ ১৮ ফেব্রুয়ারি নিউ জার্সি চার্চ প্রাঙ্গণে সমাহিত করা হবে। এ গির্জায় শৈশবে গাইতেন তিনি। নেওয়ার্কের হুইগহাম ফিউনেরাল হোম তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করবে। ওই প্রতিষ্ঠানের মালিক ক্যারোলিন হুইগহাম সূত্রে জানা যায়, একই দিন স্থানীয় সময় দুপুর ১২টায় নগরের নিউ হোপ ব্যাপ্টিস্ট চার্চে হবে অন্ত্যেষ্টিক্রিয়া। ৪৮ বছর বয়সী এই তারকাকে গত শনিবার বেভারলি হিলসের একটি হোটেলের স্নানঘরে মৃত পাওয়া যায়। গত সোমবার তাঁর মরদেহ বিমানে করে নিউজার্সি নিয়ে যাওয়া হয়। পরে একটি সোনালি যানে করে মরদেহ নেওয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজক প্রতিষ্ঠানে। ক্যারোলিন জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে কেবল হুইটনির পরিবারের সদস্য ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ওয়েবসাইট।