হুইটনির গোপন ছেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুইটনি হিউস্টন তখন তরুণ। তারকাখ্যাতি তুঙ্গে। জর্জিয়ার আটলান্টায় গিয়ে দেখা পেলেন ছোট্ট এক শিশুর। ছেলেটার নাম নিক গর্ডন। দারিদ্র্যপীড়িত শিশুটিকে নিজের ঘরে নিয়ে এলেন হুইটনি। তখনো তাঁর মেয়ে ববি ক্রিস্টিনার জন্ম হয়নি। একদম নিজের ছেলের মতোই ছেলেটিকে বড় করে তুলতে লাগলেন হুইটনি। মজার ব্যাপার হলো, খাতা-কলমে কখনোই নিককে দত্তক সন্তান হিসেবে চিহ্নিত করেননি সদ্য প্রয়াত এই তারকা। কারণ, নিককে নিজের ছেলেই ভাবতেন তিনি। সেই নিক এবার হয়তো হুইটনির রেখে যাওয়া ২০ মিলিয়ন পাউন্ডের ভাগ পেতে যাচ্ছেন। বয়স এখন তাঁর ২২।হুইটনির কাছের একজন জানিয়েছেন, উইলে যদি লেখা না-ও থাকে, তার পরও হুইটনির সম্পত্তির ভাগ পাবেন নিক। পিটিআই।