হুক্কাহুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের একটি হোটেলে গতকাল শনিবার দিনব্যাপী দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা চলছিল। বিকেল চারটার দিকে ওই পথ দিয়ে মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ঐক্য পরিষদের মতবিনিময়ের খবর শুনে তিনি ঢুকে পড়েন অনুষ্ঠানস্থলে। সেখানে তিনি বলেন, ‘একটি শিয়ালকে বাঘের চামড়া পরিয়ে দেওয়া হলেও হুক্কাহুয়া ডাক শুনলে সে ঠিকই স্বজাতিদের মধ্যে ভিড়ে যায়, তেমনি আমিও এ পথ দিয়ে যাওয়ার সময় হুক্কাহুয়া শুনে আপনাদের কাছে ছুটে এসেছি।’ মন্ত্রী হওয়ার আগে শাজাহান খান দীর্ঘদিন ওই অঞ্চলের শ্রমিকদের নেতৃত্ব দেন। ফরিদপুর অফিস