হুগো চাভেজ এখনো শ্বাসকষ্টে ভুগছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ এখনো শ্বাসকষ্টে ভুগছেন। কিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে দেশে ফিরে তিনি বর্তমানে রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস এ তথ্য জানিয়েছেন বলে আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।প্রেসিডেন্ট হুগো চাভেজ দেশে ফেরার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এটিই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। ২০১১ সালের মধ্যভাগে প্রেসিডেন্ট চাভেজের দেহে ক্যানসারের অস্তিত্ব ধরা পড়ে। চতুর্থবারের মতো অস্ত্রোপচারের জন্য তিনি গত ১১ ডিসেম্বর কিউবার হাভানায় যান। হুগো চাভেজ লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ১৪ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় আছেন। ২০১২ সালের অক্টোবরে তিনি আরও ছয় বছরের জন্য নির্বাচিত হন। তবে অসুস্থতার জন্য তাঁর শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে।