হুজি নেতা আবু জান্দাল ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইন ওরফে আবু জান্দালকে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হুসেন আজ বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি চার দিনের রিমান্ড শেষে আজ আবু জান্দালকে আদালতে আনে। সিআইডি জান্দালকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি র‌্যাব গাজীপুর থেকে আবু জান্দালকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।