প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিবির সমাবেশ বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইন ওরফে আবু জান্দালকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইনের আদালতে গতকাল জান্দালকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল সিআইডি ২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলায় একদিনের রিমান্ড শেষে জান্দালকে আদালতে হাজির করে। এর আগে চার দফায় তাঁকে ১৪ দিন রিমান্ডে নেওয়া হয়। পরে একই আদালতে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় জান্দালকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।