হুজি নেতা আবু জান্দাল ৫ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-আল-ইসলামির (হুজি) নেতা আবু জান্দাল ওরফে মইনউদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আবু জান্দালকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাকিম মো. আলী হোসাইন পাঁচ দিন মঞ্জুর করেন। জান্দালকে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।