হুজি নেতা আবু জান্দালকে ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি মইন ওরফে আবু জান্দালকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। আজ রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তঁাকে আদালতে হাজির করে। তবে এ মামলায় নতুন করে রিমান্ডের আবেদন না করায় আদালত তঁাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে একই আদালতে সিআইডি সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় আবু জান্দালকে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন। এর আগে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় তঁাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। উলে্লখ্য, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি র‌্যাব গাজীপুর থেকে আবু জান্দালকে গ্রপ্তোর করে। পরে তঁার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে ৪১টি আর্জেস গ্রেনেড উদ্ধার করা হয়।