হুজি নেতা মাওলানা ফরিদ আরও পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালে সিপিবির সমাবেশে বোমা হামলাসংক্রান্ত মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা শেখ ফরিদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে ফরিদের পক্ষে করা রিমান্ড বাতিল করে জামিন আবেদনটি নাকচ করে দেন আদালত।২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলায় দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার শেখ ফরিদকে আদালতে হাজির করে সিআইডি। পরে সিপিবির সমাবেশে বোমা হামলাসংক্রান্ত মামলায় আজ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত মামলায় ২৮ এপ্রিল শেখ ফরিদকে গ্রেপ্তার দেখানো হয়।