হুজি নেতা মাওলানা ফরিদ চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের(হুজি) নেতা শেখ ফরিদকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। সাত দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি।গত ২৮ এপ্রিল তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।