হুজি নেতা সাব্বির পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিআইডি আসামি সাব্বিরকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম কেশব রায়চৌধুরী পাঁচ দিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু আদালতকে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৫ এপ্রিল সাব্বিরকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জঙ্গি নেতা মাওলানা মউনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় গত বছরের ১০ অক্টোবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আবু জান্দাল তাঁর জবানবন্দিতে সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় সাব্বির জড়িত বলে জানায়। ওই জবানবন্দির ভিত্তিতে সাব্বিরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।মামলাটি তদন্ত করছে সিআইডির পুলিশ পরিদর্শক মৃণাল কান্তি সাহা।