হুজি সদস্য সন্দেহে পাবনায় একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলার টেবুনিয়া এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম ওবায়দুল্লাহ (৪০)। গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওবায়দুল্লাহ রাজশাহী থেকে বাসে করে পাবনায় আসছিলেন। তাঁর কাছে বেশি কিছু জিহাদি বই ছিল। এগুলো দেখে সন্দেহ হলে বাসের লোকজন র্যাবে খবর দেয়। পরে র‌্যাব সদস্যরা গিয়ে তাঁকে আটক করে।