মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার
হুমকিতে ভয় পেয়ে বিচার বন্ধ করবে না সরকার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, কোনো হুমকিতে ভয় পেয়ে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করবে না সরকার।অতীতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এর পরও বিচারকাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হয়েছে। একইভাবে মানবতাবিরোধী অপরাধের বিচারও সম্পন্ন করা হবে।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসিড নিয়ন্ত্রণসম্পর্কিত কমিটির ২২তম বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।