হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় ভাগ্নে শহীদ ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ভাগ্নে শহীদকে আজ মঙ্গলবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকা মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।