হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় সাঈদী ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজ সোমবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সাঈদীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। মহানগর হাকিম এম কে তোফায়েল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।