হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় সাঈদীকে রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ১৫ জুলাই সাঈদীর উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাঈদীকে রমনা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো ও ফারুক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।