হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলা: জেএমবি সদস্য রাকিব ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য রাকিব আল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া আবেদন জানালে আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাকিব বাগেরহাটের কারাগারে আটক ছিলেন। আজ আদালতে হাজির করে তাঁর উপস্থিতিতে শুনানি হয়।প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমীর সামনে দুর্বৃত্তরা হুমায়ুন আজাদের ওপর হামলা চালায় এবং তাঁকে হত্যার চেষ্টা করে। তিনি বিদেশে উন্নত চিকিত্সা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরের ১১ আগস্ট জার্মানিতে মারা যান।