হুমায়ূন আহমেদ আবার হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে ব্যথা অনুভব করায় তাঁকে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ অন্যরা হুমায়ূন আহমেদের সঙ্গে আছেন।১২ জুন ক্যানসার আক্রান্ত হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিন দিন আগে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।