হুমায়ূন আহমেদের আরোগ্য সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আর কত দিন বাঁচব?’—এমন প্রশ্ন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অবস্থিত বিশ্বের বিখ্যাত মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে এমন প্রশ্ন রাখেন তিনি। জবাবে চিকিৎসকেরা বলেছেন, এটা ওপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না।এদিকে হুমায়ূন আহমেদের ক্যানসার কেমোথেরাপির মাধ্যমেই সারানো সম্ভব বলে অভিমত দিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। কেমোর মাধ্যমে কোলনে টিউমারকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। তবে আগামী তিন মাস তাঁকে পর্যবেক্ষণে থেকে কেমো নিতে হবে। গতকাল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে এই মন্তব্য করেন। চিকিৎসক বোর্ড হুমায়ূন আহমেদের মেডিকেল রিপোর্ট দেখে বলেন, কোলন ক্যানসারের বিষয়টি নিশ্চিত। তবে এটি শরীরের কোথাও ছড়ায়নি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।চিকিৎসকেরা জানান, আগামী সপ্তাহ থেকে কেমোথেরাপি শুরু হবে। রোগটি এখন যে পর্যায়ে আছে, তাতে বর্তমানে তাঁর কমপক্ষে চারটি কেমো লাগতে পারে।সম্প্রতি সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর কোলনে টিউমার ধরা পড়ে।