জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ক্যানসার কেমোথেরাপির মাধ্যমেই সারানো সম্ভব বলে অভিমত দিয়েছেন চিকি ৎসকেরা। বর্তমানে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।হুমায়ূন আহমেদের সঙ্গে রয়েছেন এমন একজন গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। নিউইয়র্কে অবস্থিত বিশ্বের বিখ্যাত মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে তিনি চিকি ৎসা নিচ্ছেন।সঙ্গে থাকা ওই ব্যক্তি জানান, সেন্টারের বিশেষজ্ঞ চিকি ৎসকদের বোর্ড বৃহস্পতিবার হুমায়ূন আহমেদকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকি ৎসক বোর্ড তাঁর মেডিকেল রিপোর্ট দেখে বলেন, কোলন ক্যানসারের বিষয়টি নিশ্চিত। তবে এটি শরীরের কোথাও ছড়ায়নি। চিকি ৎসকেরা জানান, কেমোর মাধ্যমে কোলনে টিউমার নিশ্চিহ্ন করা সম্ভব হবে। তবে আগামী তিন মাস তাঁকে পর্যবেক্ষণে থেকে কেমো নিতে হবে। আগামী সপ্তাহ থেকে কেমোথেরাপি শুরু হবে। রোগটি এখন যে পর্যায়ে আছে, তাতে বর্তমানে তাঁর কমপক্ষে চারটি কেমো লাগতে পারে।হুমায়ূন আহমেদ সেন্টারের বিশেষজ্ঞ চিকি ৎসকদের কাছে প্রশ্ন করেন, ‘আমি আর কত দিন বাঁচব?’ জবাবে চিকি ৎসকেরা বলেন, এটা ওপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।সম্প্রতি সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হুমায়ূন আহমেদের কোলনে টিউমার ধরা পড়ে।