হুমায়ূন আহমেদের একক বইমেলার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে আয়োজিত তাঁর একক বইমেলার সময় বাড়ানো হয়েছে। গতকাল শনিবার প্রকাশকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা ২২ নভেম্বর পর্যন্ত চলবে। মেলার পূর্বনির্ধারিত সময় ছিল ১৯ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।