হুমায়ূন আহমেদের জন্মদিনে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৩তম জন্মদিন আজ রোববার। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি নিউইয়র্কে চিকিৎসাধীন। তবে তাঁর ভক্ত ও অনুরাগীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ ও দেশের বাইরে দিনটি উদ্যাপন করবেন।হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা মিলে তাঁর বইগুলো নিয়ে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছেন। আজ বেলা সাড়ে তিনটায় লেখক জননী আয়েশা ফয়েজ মেলার উদ্বোধন করবেন। এ সময় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক নতুন গ্রন্থ রঙপেন্সিল-এর মোড়ক উন্মোচন করা হবে। এই বইমেলা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।একই সঙ্গে নিউইয়র্কের মুক্তধারা প্রাঙ্গণে আরেকটি বইমেলার আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করবেন গোলাম মুর্শিদ।হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় তিনি ১৯৯৪ সালে একুশে পদক ও ১৯৮১ সালে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। সাহিত্যকর্মের পাশাপাশি তিনি টেলিভিশনের জন্য নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেও ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। আগুনের পরশমণি চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফুলেল ভালোবাসায় সিক্ত দ্বিজেনচারদিকে ফুলের সমারোহ। মাঝে বসে আছেন প্রখ্যাত সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। তাঁকে ঘিরে শিল্পীদের নৃত্য ও গীত। এভাবেই রবীন্দ্রসংগীতের সংগঠন ‘রবিরাগ’ শনিবার সন্ধ্যায় আয়োজন করেছিল দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের উৎসব। সেখানে শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন সবার প্রিয় ‘দ্বিজেন দা’।দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের ৮৪তম জন্মদিন ছিল শনিবার। এ উপলক্ষে শুক্রবার রাতেই তিনি চলে আসেন বাংলাদেশে। গতকাল সন্ধ্যায় ঘটা করে তাঁর জন্মদিনের অনুষ্ঠান উদ্যাপন করা হলো। জন্মদিনে তাঁর একটি অ্যালবামের মোড়ক উন্মোচিত হলো। শিল্পী আমিনা আহমেদের সঙ্গে দ্বৈত গানের এই অ্যালবামের নাম ‘চিরদিন বইব গানের ডালা’। এটি আধুনিক গানের অ্যালবাম। এর পাশাপাশি ব্রাহ্মসংগীত নিয়ে আমিনা আহমেদের একক অ্যালবাম ‘জানি তুমি মঙ্গলময়’ আর রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘কী মহাসমারোহ’রও মোড়ক উন্মোচিত হয় শনিবার।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল দ্বিজেন মুখোপাধ্যায় ও আমিনা আহমেদের দ্বৈতকণ্ঠে সংগীত পরিবেশনা। এ ছাড়া রবিরাগের সভাপতি সাদী মুহম্মদের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আরও ছিল শামীম আরা নীপার পরিচালনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীদের নৃত্য পরিবেশনা।ছড়ায় ছড়ায় একটি দিন ‘ঐ দেখা যায় তালগাছ, ঐ আমাদের গাঁ’, ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা’, ‘নোটন নোটন পায়রাগুলি’—এমন অনেক ছড়াই বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি। অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন এই ছড়াগুলো শুনে। এসব পাঠ করে ছোটবেলা থেকেই ছড়ার প্রতি এক ভালোবাসার জন্ম প্রত্যেকেরই। সেই ভালোবাসা যে শেষ হয়নি, তার প্রমাণ মিলল শনিবার। সুফিয়া কামাল কেন্দ্রীয় গ্রন্থাগারে এ দিন সকালে বসেছিল ‘জাতীয় ছড়া উৎসব’। জাতীয় ছড়া উৎসব উদ্যাপন পরিষদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সাংবাদিক-ছড়াকার ফয়েজ আহমদ।ভারত-বাংলাদেশ চলচ্চিত্র বিনিময়ের দাবিকলকাতা প্রতিনিধি জানান, ভারত-বাংলাদেশের মধ্যে চলচ্চিত্র বিনিময় ও যৌথভাবে চলচ্চিত্র নির্মাণের দাবি করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ। গতকাল শনিবার দুপুরে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন। সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন ইউসুফের সহধর্মিণী শিমূল ইউসুফ, গেরিলা চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক এশা ইউসুফ এবং গেরিলা ছবির অভিনেত্রী ঋতু সাত্তার উপস্থিত ছিলেন। কলকাতায় আযোজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তাঁরা কলকাতায় এসেছেন। ইতিমধ্যে গেরিলা ছবির দুটি প্রদর্শনী হয়েছে শুক্রবার ও শনিবার। দুটি প্রদর্শনীতেই প্রচুর সাড়া মিলেছে। কলকাতার দর্শকেরা মুগ্ধ হয়ে দেখেছেন ছবিটি।