হুমায়ূন আহমেদের বেশির ভাগ নাটকেই কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গাড়ি চলে না। লিখেছেন হুমায়ূন আহমেদ, পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করেছেন ফারুক আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।‘গাড়ি চলে না’ নাটকে দেখছি আপনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে একেবারেই অসেচতন।শুধু কি তাই? স্ত্রীকে নির্যাতন করি, বাচ্চার অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই না, নিজের কোনো সমস্যা হলে রাস্তার পাশে ফুটপাথ থেকে ওষুধ খাই। নেতিবাচক যত কাজ আছে—সবই করি। শেষ পর্যন্ত অবশ্য আমার পরিবর্তন আসে।আপনি হুমায়ূন আহমেদের কতগুলো নাটকে অভিনয় করেছেন?হুমায়ূন আহমেদ স্যারের বেশির ভাগ নাটকেই আমি কাজ করেছি। এবার ঈদেও করছি—চৌধুরী খালেকুজ্জামানের বিশ্ব রেকর্ড, জুতার বাক্স ও রেলগাড়ি ঝমাঝম। এ ছাড়া এবার ঈদে আরেকটি খুব ভালো কাজ করেছি, আনিসুল হকের লেখা আর আলভি আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক। নাম ভালোবাসি আশ্চর্য মেঘদল। ঈদের নাটক যেমন হওয়া উচিত, এটি তেমনই। খুব মজার।আপনি কমেডি ধাঁচের নাটকেই বেশি কাজ করেন?আমার শুরুটা কিন্তু মঞ্চে। আমি ঢাকা থিয়েটারের সদস্য। ঢাকা থিয়েটারের ২০টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো—মুনতাসির ফ্যান্টাসি, কীত্তনখোলা, কেরামত মঙ্গল (নাম ভূমিকায়), হাত হদাই, যৈবতী কন্যার মন, বনপাংশুল, প্রাচ্য, চাকা। বিটিভিতে আমার প্রথম ধারাবাহিক নাটক ছিল গ্রন্থিকগণ কহে। দ্বিতীয়টি বিটিভির ইমদাদুল হক মিলনের বারোরকম মানুষ। এই নাটকের ‘রসিক লাল’ চরিত্রটি বেশ জনপ্রিয় হয়েছিল। ওটা দেখার পর হুমায়ূন আহমেদ স্যার আমাকে ডাকলেন। এরপর থেকে সব নির্মাতা হাসির নাটকের জন্যই আমাকে ডাকেন। এখন আমি সিরিয়াস কাজ বেশি করছি।আপনি তো লেখালেখিও করেন।আমার লেখা অনেকগুলো নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। এখন নিজের লেখা নাটক পরিচালনাও করছি। নিজের লেখা ও পরিচালনায় প্রথমটি ছিল ডিগবাজি। এবার করেছি পানিপড়া। ঈদের পর এটি প্রচারিত হবে।