হুমায়ূনকে শ্রদ্ধা জানালেন বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নুহাশপল্লীতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর আলম বাদল।আজ শনিবার বেলা পৌনে একটার দিকে তিনি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকা থেকে নুহাশপল্লীতে যান। তিনি হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন এবং প্রায় দেড় ঘণ্টা নুহাশপল্লী ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন আইনসচিব এস এম জহিরুল ইসলাম, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ও গাজীপুরের জেলা জজ তানজিনা ইসমাইল। গত কয়েক দিনের বৃষ্টিতে হোতাপাড়া থেকে নুহাশপল্লী পর্যন্ত সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। রাস্তাটি অপ্রশস্ত হওয়ায় দর্শনার্থীদের চলাচলে বিঘ্ন ঘটা ছাড়াও যানজটের সৃষ্টি হচ্ছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দর্শনার্থীদের নিরাপত্তা দিতে এবং যানজট নিরসন করতে প্রতিদিন পালাক্রমে ২০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন।