হুমায়ূনের জন্মদিনে কেন্দুয়ায় নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প বসবে। দুপুরে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হবে এবং লেখককে নিয়ে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আসর বসবে। পরে বিকেলে হুমায়ূন আহমেদের অপূর্ণ স্বপ্ন ও বিপুল কর্মের ওপর স্মৃতিচারণামূলক আলোচনা সভা হবে। সন্ধ্যায় বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন। এরপর প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় হুমায়ূন আহমেদ নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ দেখানোর মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শেষ হবে।পরদিন বুধবার বিদ্যাপীঠের আধুনিক পাঠাগারে লেখকের রচিত গল্প, উপন্যাস ও কবিতা পাঠের আসর বসবে। এ ছাড়া সন্ধ্যায় লেখকের নাটক, চলচ্চিত্র ও জীবনীভিত্তিক ভিডিও দেখানোর ব্যবস্থা করা হয়েছে।শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রিয় হুমায়ূন স্যার আজ আমাদের মধ্যে নেই। তাই আনন্দের দিনে বুকভরা কষ্ট নিয়ে প্রিয় লেখকের জন্মদিন পালন করতে হচ্ছে।’