হুমায়ূনের নামে উৎসর্গ হতে পারে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ২০১৩ সালের অমর একুশে বইমেলা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে উৎসর্গ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধনা হালদারের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘গ্রন্থমেলার কাঠামো অনুসারে প্রতিবছর গ্রন্থমেলা চলাকালীন একাডেমির চত্বরকে ভাষাসৈনিক-লেখক-সাহিত্যিক-বুদ্ধিজীবী প্রমুখ গুণীজনের নামে বিন্যাস করা হয়। এবার বইমেলা চত্বরের একটি অংশকে ‘হুমায়ূন চত্বর’ ঘোষণার উদ্যোগ নেওয়া যেতে পারে।