হুমায়ূনের নামে সড়ক হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে ঢাকায় একটি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জনতা ব্যাংক দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘গরিব দেশ বলে বিশ্বব্যাংক আমাদের নিয়ে খেলা করছে। একের পর এক অভিযোগ চাপিয়ে দিচ্ছে আমাদের ওপর। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করার পর এখন বলছে, আগে কেন তা করেনি।’দপ্তরবিহীন মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মতো জাতীয় সংসদেও দেশের উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হওয়া প্রয়োজন। যদি তা সংসদে করা হতো তাহলে দেশের সর্ববৃহত্ পদ্মা সেতু নির্মাণে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যেত। বেরিয়ে আসত অনেক অজানা বিষয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অরুণকুমার গোস্বামী, রূপালী ব্যাংকের পরিচালক মাহাবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর জিয়াউল হক শেখ, ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মুনজুরুল ইসলাম, সাবেক সভাপতি জাফর সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাশেদুল আলম রাসেল প্রমুখ। জনতা ব্যাংক দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। রানারআপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।