হুমড়ি খেয়ে পড়লেন গিলার্ড (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু হিল পরে হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা যেন পিছু ছাড়ছেই না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। তবে এবারের সমস্যাটা ভারতে। এর আগের দুটো নিজ দেশেই। এ জন্য তাঁকে হিল পরতে নিষেধও করা হয়েছিল। পরামর্শ দেওয়া হয়েছিল বুট বা সাধারণ জুতা পরার। কিন্তু তিনি তা কানেই তোলেননি।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে গত সোমবার ভারতে পৌঁছেন। সফরে শেষ দিনে আজ বুধবার তিনি নয়াদিল্লির প্রেসিডেন্ট ভবন থেকে গান্ধীর সমাধি দেখার উদ্দেশে রওনা হন। এ সময় হিল পরে প্রেসিডেন্ট প্যালেসের ঘাসের মধ্যে হাঁটতে গিয়ে হঠাত্ তিনি হুমড়ি খেয়ে পড়ে যান। তাঁর পাশে থাকা দুজন তাঁকে ধরে তোলেন। আরও কয়েকজন এগিয়ে যান তাঁকে তুলতে। এ সময় গিলার্ড বলে ওঠেন, ‘আমি ঠিক আছি। আমার হিল ঘাসের মধ্যে আটকে গেছে...।’ওঠার পরে হাসতে হাসতে গিলার্ড বলেন, ‘যে সারা দিন বা সব সময়ের জন্য সাধারণ জুতা পরে, সে যদি হিল পরে তবে তার জুতা ঘাসের মধ্যে গেঁথে বা আটকে যায় এবং ঘাস থেকে পা তোলার চেষ্টা করলেও জুতা উঠে আসে না। ওই সময় কী ঘটে, তা আপনারা দেখলেন।’এমন হুমড়ি খেয়ে পড়ার ঘটনা এড়াতে এর আগেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বুট পরার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে গিলার্ড এই পরামর্শ শোনেননি।এ বছর তিনবার এমন সমস্যার মধ্যে পড়তে হলো গিলার্ডকে। এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। দুই মাস আগেও হিল পরে হাঁটতে গিয়ে পড়ে যান তিনি। সেবার সিডনিতে একটি অনুষ্ঠানের মঞ্চে হাঁটতে গিয়ে পড়ে যান গিলার্ড।