হুরিয়াতের ধর্মঘটের কারণে উত্তর কাশ্মীরের বেশির ভাগ অংশে কারফিউ জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুরিয়াত সম্মেলনের ডাকা ধর্মঘটের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উত্তর কাশ্মীরের বেশির ভাগ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।আজ রোববার মধ্যরাতের পর থেকে বারামুলা জেলার দিলিনা ও পালাহালান শহর, বান্দিপোড়া জেলা শহর এবং কুপওয়ারা জেলার তিন শহরে কারফিউ জারি করা হয় বলে পুলিশের এক মুখপাত্র জানান। পরবর্তী সময়ে কুপওয়ারা জেলার আরও বেশ কিছু অংশেও কারফিউ জারি করা হয়।তবে আজ সকাল আটটায় পরে ত্রিহগাম, ক্রালোপোড়া এবং কুপওয়ারা শহরে কারফিউ তুলে নেওয়া হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, কোন কোন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এই আশঙ্কা করে ওই এলাকাগুলোতে কারফিউ জারি করা হয়েছে।—পিটিআই।